ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
সংবিধানে গণভোটের বিধান নেই, একমাত্র পথ সংসদ: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংবিধান সংশোধন বা পরিবর্তনের একমাত্র আইনি প্রক্রিয়া হলো সংসদ। সংসদে প্রস্তাব পাস না করে সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার এই সংবিধান মেনেই শপথ নিয়েছে, তাই যেকোনো সমাধান সংবিধানের কাঠামোর মধ্যেই খুঁজতে হবে, এর বাইরে নয়। তিনি গণভোটের প্রস্তাবকে সাংবিধানিকভাবে ভুল আখ্যা দিয়ে বলেন, এটি শুধুমাত্র জটিলতা বাড়িয়েছে। জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংশোধনের প্রশ্নই আসে না।
তিনি আরও প্রশ্ন তোলেন, এখন কেন এত তড়িঘড়ি করে গণভোটের কথা তোলা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য কী? আইন ভঙ্গ করে, সংবিধানের বাইরে গিয়ে, গণতন্ত্রকে পাশ কাটিয়ে এ ধরনের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। যারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারাই এখন ঐকমত্য কমিশনের কাছে নতুন দাবি তুলছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা গণতন্ত্র ও সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ঢাকায় বসে যারা নিজেদের পছন্দমতো বাংলাদেশ বানাতে চান, তাদের শাসন শেখ হাসিনার শাসনের চেয়ে আলাদা কিছু নয়।
আমীর খসরু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি দুই বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল এবং নির্বাচিত হলে তা বাস্তবায়ন করবে। তিনি ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য রাজনৈতিক ঐক্য সৃষ্টি বলে উল্লেখ করেন, কোনো গোষ্ঠীর মতামত চাপিয়ে দেওয়া নয়। তিনি বলেন, ঐকমত্য না থাকলেও নতুন প্রস্তাব আনা জনগণের সঙ্গে প্রতারণা।
আলোচনা সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা