ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
হটাৎ পদত্যাগ করলেন মোহাম্মদ সালাউদ্দিন, নতুন ব্যাটিং কোচ কে?
সরকার ফারাবী: ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে টানা হোয়াইটওয়াশের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি আর জাতীয় দলের সঙ্গে থাকছেন না বলে নিশ্চিত করেছেন বিসিবি সূত্র।
২০২৪ সালের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে ঠিক এক বছর পূর্ণ হওয়ার দিনেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বোর্ডে।
ডেভিড হেম্পের বিদায়ের পর সালাউদ্দিনকে ব্যাটিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। তবে সাম্প্রতিক ব্যর্থতা এবং ব্যাটিং লাইনআপের ধারাবাহিক ভরাডুবি নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে সেই চাপ ও পারফরম্যান্স বিবেচনায় রেখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই কোচ।
এদিকে বিসিবি নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে। তিনি আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান