ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বসবেন ঢাবি ভিসি

২০২৫ জানুয়ারি ২৬ ২৩:১৪:৫৯

আগামীকাল ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বসবেন ঢাবি ভিসি

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে সভা আহ্বান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আগামীকাল ২৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের পাশের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত