ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে '৭৫ বছর পূর্তি স্মারক বক্তৃতা' দিয়ে এই উদযাপন শুরু হয়।
ঢাবির সাবেক উপাচার্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
অনুষ্ঠানে ‘ক্রিটিক অ্যান্ড কনস্ট্রাকশন ইন দ্য ডিকলোনাইজেশন অব নলেজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ফরিদ আলাভাস।
তিনি তাঁর বক্তৃতায় বিশ্বজুড়ে জ্ঞানচর্চার ক্ষেত্রে ঔপনিবেশিক ধারার মূল্যায়ন করেন এবং এ ক্ষেত্রে প্রাচ্য ধারার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পারভীন হাসান বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের ভাবনাকে স্বাগত জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশে জ্ঞানচর্চার ক্ষেত্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার