ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টিএসসিতে ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের ১৫তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ডুয়া নিউজ: ‘‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১৫তম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় টিএসসির অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
.jpg)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আআহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সুলতানা মুনীরা জাহান। এসময় উক্ত বিভাগের ১৯৭০ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অ্যালামনাইয়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
.jpg)
পবিত্র কুরআন ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ডুপডার ‘প্রাণপ্রবাহ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ বছর ডুপডার ৪ জন খ্যাতিমান সদস্যের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এসময় গল্প-আড্ডায় অতীতের স্মৃতিতে আরেকবার ফিরে যান অ্যালামনাই সদস্যরা। পরিবারের সদস্যদেরও সাথে নিয়ে এ আনন্দ উপভোগ করেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)