ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ: সম্ভাব্য একাদশ ও সময়সূচি
সরকার ফারাবী: স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যবাহী লড়াই ‘এল ক্লাসিকো’ আবারও ফুটবল প্রেমীদের মনোযোগের কেন্দ্রে। আসছে রবিবার বিকেলে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চলতি লা লিগা মৌসুমে দুই দলই প্রায় সমান তালে এগোচ্ছে, তবে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ বর্তমানে বার্সার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। ফলে, এই ম্যাচে জয় পেলে লস ব্ল্যাঙ্কোস টেবিলের শীর্ষে তাদের ব্যবধান বাড়িয়ে নিতে পারবে পাঁচ পয়েন্টে।
বাংলাদেশ সময় রবিবার রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে এই রোমাঞ্চকর মহারণ।
বিশ্লেষণ:
রিয়াল মাদ্রিদ; এই মৌসুমে জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ প্রায় নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে আসছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১১টিতেই জয় পেয়েছে দলটি মাত্র একটি পরাজয় এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। লা লিগায় তারা ৯ ম্যাচে ৮ জয় ও ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। লিগে সর্বশেষ গেটাফের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও জুভেন্টাসকে একই ব্যবধানে হারিয়েছে দলটি, যেখানে জুড বেলিংহ্যাম জয়সূচক গোল করেন।
তবে রক্ষণভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়ছে ৯ ম্যাচে ৯ গোল হজম করেছে তারা। তবু আক্রমণভাগের ধার বজায় রেখেছে ২০টি গোল করে এখনো লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার, কেবল বার্সেলোনাই তাদের চেয়ে চার গোল এগিয়ে। এই ম্যাচ রিয়ালের জন্য প্রতিশোধেরও সুযোগ গত মৌসুমে বার্সেলোনা তিন প্রতিযোগিতা মিলিয়ে চারবার মুখোমুখি হয়ে চারবারই জিতেছিল, যার একটি ছিল বার্নাব্যুতে ৪-০ ব্যবধানে চরম পরাজয়।
বার্সেলোনা; অন্যদিকে, হ্যান্সি ফ্লিকের বার্সেলোনাও সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে ফিরেছে। চ্যাম্পিয়ন্স লিগে সপ্তাহের মাঝামাঝি অলিম্পিয়াকোসকে ৬-১ ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা।এর আগে আন্তর্জাতিক বিরতির আগে সেভিয়ার কাছে ৪-১ গোলে হেরে ধাক্কা খেলেও, গত সপ্তাহান্তে জিরোনার বিপক্ষে ২-১ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা।
তবে এই মৌসুমে ইনজুরি ও রক্ষণভাগের অস্থিরতা কোচ ফ্লিকের বড় চিন্তার কারণ। আসন্ন ম্যাচগুলিতে তাদের সামনে কঠিন সময় এলচে, ক্লাব ব্রুজ (চ্যাম্পিয়ন্স লিগ), সেল্টা ভিগো ও এবার বার্নাব্যুর মহারণ।এল ক্লাসিকোতে আবারও নজর থাকবে কিশোর প্রতিভা লামিনে ইয়ামালের দিকে, যিনি একাই ম্যাচের গতি বদলে দিতে সক্ষম।
সাম্প্রতিক ফর্ম;
রিয়াল মাদ্রিদ: W W W L W W W L W W W W
বার্সেলোনা: W W W W L W W W L L W W
সম্ভাব্য একাদশ:
রিয়াল মাদ্রিদ: কোর্তোয়া; ভালভার্দে, মিলিতাও, অ্যাসেনসিও, ক্যারেরাস; গুলার, চুয়ামেনি, বেলিংহ্যাম; মাসতানটোওনো, এমবাপ্পে, ভিনিসিয়াস।
বার্সেলোনা: সেজেসনি; ই গার্সিয়া, আরাউজো, কিউবারসি, বাল্দে; পেদ্রি, ডি জং; ইয়ামাল, ফার্মিন, রাশফোর্ড; ফেরান।
ম্যাচ পূর্বাভাস
‘এল ক্লাসিকো’-র ফলাফল অনুমান করা সব সময়ই কঠিন। তবে বার্নাব্যুতে ম্যাচ হওয়া এবং বার্সেলোনার ইনজুরি সমস্যা বিবেচনায় রিয়াল কিছুটা ফেভারিট। তবুও কাতালানদের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী, তাই সম্ভাবনা রয়েছে এক রোমাঞ্চকর ড্র-এর, যেখানে উভয় দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল