ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা হবে নতুন মানবণ্টনে
ডুয়া ডেস্ক: ২০২৫ সালের ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন নির্ধারণ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বোর্ড জানায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যপুস্তক থেকেই প্রশ্ন তৈরি করা হবে। নির্ধারিত প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে এ বছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি (৫ম শ্রেণি) পর্যায়ে চারটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে কুরআন মাজিদ ও তাজভিদ (পূর্ণমান ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০=১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০=১০০), এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০=১০০)। মোট পূর্ণমান ৪০০ নির্ধারণ করা হয়েছে।
দাখিল (৮ম শ্রেণি) পর্যায়েও থাকবে মোট ৪০০ নম্বরের পরীক্ষা। বিষয়গুলো হলো কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০=১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০=১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০=১০০), গণিত ও বিজ্ঞান (৬০+৪০=১০০)। বোর্ড আরও জানিয়েছে, এর আগে প্রকাশিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও নমুনা প্রশ্ন সংক্রান্ত ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বরের নির্দেশনা বাতিল করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী