ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পরিচয় মিলেছে ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলন্ত সেই লাশের
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃতদেহ পাওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম আবু সালেহ (৪৫) এবং তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা।
রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, সিআইডির ফরেনসিক বিভাগ মৃতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার পর তার পরিচয় নিশ্চিত করেছে। মৃত ব্যক্তির বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
একইদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অজ্ঞাত পরিচয়ে একটি লাশের সন্ধান পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল। তবে স্থানীয় পথচারী ও উপস্থিত জনতা নিহতের মৃত্যুর প্রেক্ষাপটকে হত্যাকাণ্ড হিসেবে মনে করছেন। শহীদ মিনার এলাকা একজন রিকশাচালক জানিয়েছেন, তারা ভোরে লাশটি দেখতে পান এবং পরিস্থিতি থেকে মনে হচ্ছে এটি আত্মহত্যা নয় বরং কাউকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতদেহের গায়ে সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট ছিল, সঙ্গে নীল রঙের ট্রাউজার ছিল। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি গাছ থেকে নামিয়ে আনেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি