ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বাপ্পারাজ, সঙ্গে দীঘি
বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ নতুন সিনেমা নিয়ে ফিরছেন, যার নাম 'বিদায়'। এই সিনেমায় তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। 'বরবাদ'-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় নির্মাণ করছেন সিনেমাটি।
প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, সিয়াম আহমেদ অভিনীত 'বরবাদ'-এর সিক্যুয়েল আপাতত স্থগিত আছে। বর্তমানে তারা 'বিদায়' সিনেমা নিয়েই কাজ করছেন, যেখানে বাপ্পারাজ, দীঘিসহ আরও কয়েকজন শিল্পী অভিনয় করছেন।
সিনেমাটির গল্প মানুষের ভেতরের টানাপোড়েন এবং মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। গত শুক্রবার (১৭ অক্টোবর) থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে এবং পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে কিছু অংশের দৃশ্যধারণ করা হবে।
গত সোমবার (২০ অক্টোবর) থেকে বাপ্পারাজও শুটিং সেটে যোগ দিয়েছেন। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা এই অভিনেতা সিনেমায় একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করতে পারেন বলে জানা গেছে। তবে বাপ্পারাজ নির্মাতা সংস্থার অনুরোধে আপাতত ছবির গল্প বা চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তিনি জানিয়েছেন, মাসের শেষ দিকে শুটিং শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস