ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঢাকা কাস্টমস আগামী ২৪-২৫ অক্টোবর (শুক্র ও শনিবার) তাদের কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছে। ঢাকা কাস্টমস হাউস, এর এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রম এই দুই দিন খোলা থাকবে।
বুধবার (২২ অক্টোবর) জয়েন্ট কমিশনার কাস্টমস সুমন দাশের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, দুর্যোগ পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও জানানো হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা