ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং এম.এ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ সোমবার (২০ অক্টোবর) ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বর্তমানে আমরা এক অস্থির সময় অতিক্রম করছি। এ অবস্থায় ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, পারস্পরিক সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়া যেকোন বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা