ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
অতিরিক্ত সিম বাতিলের শেষ সময় ৩০ অক্টোবর: বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক: এখন থেকে কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম রাখা যাবে না বলে জানিয়েছে বিটিআরসি। অতিরিক্ত সিম থাকলে গ্রাহকদের তা ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার (১৩ অক্টোবর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকরা নিজের এনআইডির বিপরীতে ১০টি সিম পর্যন্ত রাখতে পারবেন; এর বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে হবে।
সিম নিবন্ধনের সংখ্যা যাচাইয়ের পদ্ধতি: যে কোনো মোবাইলফোন অপারেটর থেকে *১৬০০১# লিখুন, তারপর এনআইডির শেষ ৪ অঙ্ক দিন এবং সেন্ড করুন।
বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ে যদি গ্রাহক নিজ উদ্যোগে সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন না করে, তাহলে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বাতিল করবে।
উল্লেখ্য, এর আগে, ২০১৭ সালে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের অনুমতি ছিল। চলতি বছরের ১৯ মে কমিশনের সভায় এই সীমা ১০টিতে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট