ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ষড়যন্ত্রকারীরা তৎপর, ঐক্যবদ্ধ থাকতে হবে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: দেশের ভেতর ও বাইরে এখনো সক্রিয় ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “যতদিন পর্যন্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত না হবে, ততদিন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো নানাভাবে তৎপর।”
শনিবার দুপুরে ময়মনসিংহ মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে দুদু বলেন, “উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গ আসতেই পারে, কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি জুলাই সনদের আলোকে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে একমত হবে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক