ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
৪৯তম বিসিএস: প্রার্থীদের আগের প্রবেশপত্র বাতিল
সরকার ফারাবী
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় কিছু প্রার্থীর প্রবেশপত্রে প্রদত্ত পরীক্ষার হলের নাম এবং টেলিটকের মেসেজে প্রদত্ত তথ্যের মধ্যে সামঞ্জস্যের অভাব ধরা পড়েছে। এ কারণে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশ দিয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত হলের নাম এবং টেলিটকের বার্তায় প্রদত্ত হলের নাম এক নয়, তাদের ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বলা হয়েছে। নতুন প্রবেশপত্রটি পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে কার্যকর হবে।
আগামীকাল, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজের বিভিন্ন বিভাগে প্রভাষক পদে মোট ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগের সুযোগ থাকবে। সর্বাধিক ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে রয়েছে।
প্রসঙ্গত, শিক্ষা ক্যাডারের এই বিশেষ বিসিএসের প্রবেশপত্র গত ৫ অক্টোবর রাত থেকে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছিল। পরীক্ষার্থীরা সেইদিন রাত থেকেই প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত