ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নাহিদের অভিযোগের জবাবে উপদেষ্টার স্পষ্ট বার্তা
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের নিরাপদ প্রস্থানের (সেফ এক্সিট) চিন্তা করছে।’ এই মন্তব্যের প্রেক্ষিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিনি দেশে থেকেই দায়িত্ব পালন করছেন এবং কোনো ধরনের এক্সিট খুঁজছেন না।
তিনি বলেন, ‘আগেও বহু ঝড়ঝঞ্ঝাট মোকাবিলা করেছি, দেশে থেকেই এগুলো প্রতিহত করেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে দেব ইনশাআল্লাহ।’
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, ‘অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন বিষয়ে নানা কথা বলছেন। এটা তাদের অধিকার, এটাই গণতন্ত্রের চর্চা। প্রতিটি বিষয়ে যদি আমরা প্রতিক্রিয়া দেখাই বা চিন্তা করি, তাহলে মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো?’
রিজওয়ানা হাসান বলেন, যেকোনো বিষয় যদি আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হতো, তখন সরকার তা নিয়ে কাজ করতে পারত। অনানুষ্ঠানিক বক্তব্যের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, নাহিদ ইসলামের মন্তব্যকে খণ্ডন করা আমার দায়িত্ব নয়। তারা তাদের ধারণা অনুযায়ী বক্তব্য দিয়েছেন; এখানে সরকারের কোনো ভূমিকা নেই।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ