ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবি ছাত্রীকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে পুলিশ রাজধানীর তেজগাঁও এলাকার স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে।
ঘটনা ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে তেজগাঁও কলেজের পাশে অবস্থিত ওই হোস্টেলে। অভিযোগে জানা গেছে, ছাত্রীটির একজন অতিথি হোস্টেল ভিজিটে গেলে রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। অতিথি টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজিয়া বেগম ছাত্রীটির সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং মারধর করার পাশাপাশি তাকে কক্ষে আটকে রাখেন। এক পর্যায়ে শিক্ষার্থী অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তাতেও বাধা দেন তিনি।
ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রনেতারা বিষয়টি জানতে পেরে শেরেবাংলা থানায় যোগাযোগ করেন। উপস্থিত ছিলেন জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি ও হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
শেরেবাংলা থানার ডিউটি অফিসার জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে অভিযান চালায় এবং অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর