ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে প্রথম ফরমাল চার্জ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার (৮ অক্টোবর) গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এর সঙ্গে জুলাই আন্দোলনের সময় বিজিবির গুলির ঘটনায় তিন নম্বর মামলাতেও চার্জ দাখিল করা হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানিয়েছেন, প্রথম চার্জে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে এবং দ্বিতীয় চার্জে এই দুইজনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া রামপুরায় জুলাই আন্দোলনে বিজিবির গুলির ঘটনায় চার্জ নেওয়া হয়েছে চারজনের বিরুদ্ধে।
প্রদত্ত ফরমাল চার্জগুলো হলো:১. গুম (টিএফআই) মামলা – ১৭ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ,২. গুম (জেআইসি) মামলা – ১৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ,৩. জুলাই আন্দোলন – রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ।
গত ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, মূল কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল করা হবে। তিনি আরও বলেন, “গুমের মামলাগুলো জটিল, তাই খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে। প্রধান কয়েকটি মামলার রিপোর্ট এ সপ্তাহে পেশ করা হবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর