ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৩০ অক্টোবর পর্যন্ত রিবেট সুবিধা
ট্রেড লাইসেন্স নবায়নের বিরাট সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আগামী ৩০ অক্টোবর পর্যন্ত করদাতা ও ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে ১০ শতাংশ রিবেট, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন, এবং ভাড়া পরিশোধের সুযোগ।
ডিএসসিসি এক গণবিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিবেট সুবিধাসহ পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন এবং দোকান ভাড়া পরিশোধ সংক্রান্ত তথ্য করদাতাদের জন্য জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৫-২৬ অর্থবছরের চার কিস্তি পৌরকর একত্রে পরিশোধ করলে ১০% রিবেট গ্রহণের সুযোগ থাকবে। বকেয়া সহ হালসনের পৌরকর পরিশোধ করলেও একই সুবিধা পাওয়া যাবে।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য সারচার্জ মুক্ত ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। ডিএসসিসির মালিকানাধীন দোকানসমূহের ভাড়া সারচার্জ ও জরিমানা ছাড়াই পরিশোধের সুযোগ রয়েছে। করদাতা ও ব্যবসায়ীদের এই সুবিধা গ্রহণের জন্য ডিএসসিসি অনুরোধ জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত