ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির হলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালনের দাবি শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালনের দাবি জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোক সজ্জা, রক্তদান কর্মসূচী ও স্মারক বৃক্ষ রোপনের প্রস্তাব দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হলের আবাসিক শিক্ষার্থী উবায়দুল্লাহ রিদওয়ানের নেতৃত্বে হল প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হোসাইনকে এসব প্রস্তাবনা দেয় শিক্ষার্থীরা।
উবাইদুল্লাহ রিদওয়ান বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারই সবচেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার। এমনকি মুক্তিযুদ্ধের এই অগ্রনায়ককে নিয়ে বিভিন্ন সময় কটুক্তিও করেছেন। মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফেনা তুলেছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি৷ আমাদের হল জিয়াউর রহমানের নামে নামকরণকৃত হওয়ায় হাসিনার অবৈধভাবে আকড়ে থাকা দীর্ঘ শাসনামলে তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি, শিক্ষার্থীরা ছিলো বঞ্চিত।”
রিদওয়ান বলেন, “জুলাই অভ্যুত্থান এর মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার জন্য মুক্তিযুদ্ধের উপর অনেক ধরনের আয়োজন করতে হবে, মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা ছড়িয়ে দিতে হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই দাবি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)