ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’!
ডুয়া নিউজ: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের চিঠিতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বরখাস্তের চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউসিজি) পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক লোগো ব্যবহার করেন গোলাম সরোয়ার। তার নিজের স্বাক্ষরিত ওই পত্রে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগানসহ লোগো ব্যবহারের অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে বিধি অনুযায়ী, তিনি খোরপোষ হিসেবে অর্ধেক বেতন ভাতা পাবেন।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ মাহমুদকে অর্থ পরিচালকের পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই বিষয়ে একটি প্রজ্ঞাপন উপাচার্য কার্যালয় থেকে জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)