ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
ডুয়া নিউজ:ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে।
পাশাপাশি তাদের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের তথ্যও প্রদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি), বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক হিসাব তলব করা সাংবাদিকদের মধ্যে রয়েছেন: এপির ব্যুরো চিফ জুলহাস আলম, ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, ফ্রিল্যান্সার সাংবাদিক নাদিম কাদির, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ, ডেইলি পিপলস লাইফের সম্পাদক মো. আজিজুল হক ভুঁইয়া, বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার নিলাদ্রি শেখর কুন্ডু, বাংলা টিভির সাবেক সাংবাদিক নজরুল কবীর, গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, গ্রিন টিভির সাজু রহমান এবং বাংলাভিশনের সাবেক সাংবাদিক আমিনুর রশীদ।
বিএফআইইউর নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য ও দলিল যেমন, হিসাব খোলার ফরম, কেওয়াইসি (কনও ইউর ক্লায়েন্ট) ডকুমেন্ট এবং লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।
এর আগে গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ সরকারের অপকর্মের সঙ্গে জড়িত সন্দেহভাজন পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব এবং জব্দ করতে বিএফআইইউ অভিযান শুরু করে।
এসব তলব করা হিসাবগুলোতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন, অর্থপাচার কিংবা অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে ব্যাংক হিসাবের তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের জন্য হস্তান্তর করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ