ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সুপার ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ
ডুয়া ডেস্ক: অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের মাঠে নামার আগে দারুণ ছন্দেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ মেয়েদের হারিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে বাংলার মেয়েরা।
বুধবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে সুপার ওভারে ২ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
টসে জিতে ব্যাটিং করা ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। এই রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের ১ রান দরকার ছিল। হাতে উইকেটও ছিল ১টি। তবে শেষ বলে রানআউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে।
সুপার ওভারে সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের সৌজন্যে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। ২ রানের জয় পায় বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব ১৯ দল এর আগে তাদের বিপক্ষে খেলেওনি।
১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন