ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
সনদ না থাকায় বিসিএসের ২১ প্রার্থীর নিয়োগ স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরণের পরিবর্তন এসেছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২১ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ সুপারিশ সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে এমবিবিএস সনদ না থাকায় আরও দুইজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রদত্ত আসল সনদ না থাকায় সহকারী সার্জন পদে ১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২ জনসহ মোট ২১ জন প্রার্থীর নিয়োগ সুপারিশ আপাতত স্থগিত রাখা হয়েছে। এদের বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
স্থগিত হওয়া সহকারী সার্জন প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো: ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭, ৪৮১০২৫৪৩ এবং ৪৮১০৪৫১৬। সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো: ৪৮২০২৫৮৫ ও ৪৮২০৩৩৭৫।
অন্যদিকে, সহকারী সার্জন পদে মনোনীত দুই প্রার্থী—৪৮১০৯৩৩২ ও ৪৮১৩১০৪৩ নম্বরধারীর বিরুদ্ধে এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে তারা আর নিয়োগপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন না।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানী ঢাকার ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। সেখানে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী। স্বাস্থ্য খাতের শূন্যপদ পূরণে আয়োজিত এই বিশেষ বিসিএসের মাধ্যমে মূলত সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি