ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
উপদেষ্টা আসিফ নজরুল
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর হবে সংস্কার বাস্তবায়ন
ডুয়া নিউজ: আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পর বাস্তবায়ন করা হবে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আয়োজিত একটি ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্র সংস্কারে গঠিত চারটি কমিশন আজ তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, "ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই প্রতিবেদনের বিষয়ে আলোচনা শুরু হবে। আলোচনা শেষে কমিশনের সুপারিশ বাস্তবায়নের দিকে এগোবে, তবে এটি রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর নির্ভর করবে।"
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "বিচারের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করছি মার্চ মাস থেকে শুনানি শুরু হবে। নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচার সম্পন্ন হবে এবং এটি সুষ্ঠুভাবে হবে।"
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রব্যবস্থা সংস্কারে গঠিত চারটি কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা প্রতিবেদন জমা দেন, আর জনপ্রশাসন ও বিচার বিভাগের জন্য সময় বাড়ানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত।
সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রক্ষমতায় ভারসাম্যের প্রস্তাব করেছে। কমিশনের প্রধান আলী রীয়াজ সাংবাদিকদের জানান, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রী একই সময়ে দলের প্রধান এবং সংসদের নেতা হিসেবে নিয়ন্ত্রণ রাখেন, যা সংবিধানের মধ্য দিয়ে ব্যক্তিগত স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত করে দেয়।
গত অক্টোবর এবং নভেম্বরে ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে ৪টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, এবং এখন রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন