ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
নিজ জেলায় অবাঞ্ছিত এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরের শাহরাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির স্থানীয় সমর্থক, কর্মী ও ক্ষুব্ধ জনতা অংশ নেন।
বিকাল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভকারীরা দৃঢ় কণ্ঠে বলেন, "আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।"
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের মতে, একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, "নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে শামিল করেছেন।" তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এ ধরনের বক্তব্য বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয়কে আহত করেছে। ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।"
যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ।
উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি