ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যমুনা ব্যাংক পিএলসি’র ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) কমিশনের ৯৭৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ।
বন্ডটির ধরন হবে নন-কনভার্টেবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড। এতে কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেট + ৩ শতাংশ কুপন মার্জিন। এটি কেবল প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যবহার করা হবে জামুনা ব্যাংকের টিয়ার-টু মূলধনভিত্তি (Tier-2 Capital Base) শক্তিশালী করার জন্য। যা আন্তর্জাতিক মানদণ্ড বেসেল-৩ পূরণে সহায়ক হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। অনুমোদিত এই বন্ডটি পরবর্তীতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)-তে তালিকাভুক্ত করা হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?