ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
ইউএনডিপি জাতীয় নির্বাচনে সহযোগিতা করতে চায়
ডুয়া নিউজ : বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। টেকনিক্যাল সাপোর্টসহ সব ধরনের সহযোগিতা দিতে চায় সংস্থাটি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক এ কথা জানান।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, নির্বাচন কমিশন কী ধরনের সহযোগিতা চায়, তার ওপর নির্ভর করবে ইউএনডিপির সহযোগিতা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইউএনডিপি সহযোগিতা করবে।
এ সময় ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী ১০ দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে সংস্থাটি।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ