ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়ে ২০%
নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বরে প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত, মাত্র ২১ দিনে রেমিট্যান্স দুই বিলিয়ন ছাড়াল। চলতি মাসে এই ধারা বজায় থাকলে তিন বিলিয়ন ডলারের রেমিট্যান্স অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসীরা মোট ২০৩ কোটি ১০ লাখ বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৬৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর ২১ তারিখ পর্যন্ত) দেশে ৬৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ৫৭৭ কোটি ডলারের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি।
তিনি আরও জানান, জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে এবং আগস্ট মাসে ২৪২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পৌঁছেছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স মার্চে এসেছে ৩২৯ কোটি ডলার। পুরো অর্থবছরজুড়ে প্রবাসী আয়ের মোট পরিমাণ ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল: জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার, এপ্রিল: ২৭৫ কোটি ডলার, মে: ২৯৭ কোটি ডলার, জুন: ২৮২ কোটি ডলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি