ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবির জলাবদ্ধতা পরিদর্শন করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল, কুয়েত মৈত্রী হল ও সমাজকল্যাণ ইনস্টিটিউটে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
আজ সোমবার দুপুরে পরিদর্শনকালে তার সঙ্গে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি যুবাইর এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ উপস্থিত ছিলেন।
এসময় মৈত্রী হলের প্রোভোস্ট, ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর, দুই হল সংসদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সমস্যার তাৎক্ষণিক সমাধানে ছাত্রীরা যাতে যাতায়াতে সুবিধা পান সে জন্য অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হয় এবং সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করে ড্রেনেজ পরিষ্কার ও পরিছন্নতার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
হলসমূহের অন্যান্য সমস্যার কথাও শোনেন এবং দ্রুত সমাধানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি