ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
‘তরুণরা ফ্যাসিবাদের বিপক্ষে’
ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণরা ফ্যাসিবাদের বিপক্ষে। যারাই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে, তরুণরা তাদেরই বিপক্ষে থাকবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণদের বাদ দিয়ে যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নেওয়া হবে না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যে মিডিয়া কাজ করবে, তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুনর্বাসন করা চেষ্টা করবে, আমরা ধরে নেব গত ১৬ বছর আওয়ামী লীগ জাহিলিয়াতের যে রাজনীতি করেছে, তাতে তারা সহযোগিতা করেছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত দিনে দুর্বৃত্তায়ন, প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে আশাহত করেছে। তরুণ সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। সেকারণে তরুণ সমাজ রাস্তায় নেমেছে।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে মঙ্গলবার নারায়ণগঞ্জে আসেন হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ