ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কোনো অপরাধীদের স্থান বাংলাদেশে হবে না
ডুয়া নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, অপরাধী গ্রেপ্তারে কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। স্বৈরাচারী এবং ছিনতাইকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো অপরাধীদের স্থান বাংলাদেশে হবে না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। খিলগাঁওয়ে গোপন আস্তানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আর যাত্রাবাড়ী থেকে ৫, হাজারীবাগ থেকে ১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রাতে ১০ জন ছিনতাইকারী ছাড়াও ১০০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান বর্তমান ডিবিপ্রধান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা পুলিশের অভিযান চলছে জানিয়ে রেজাউল করিম মল্লিক আরও বলেন, শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছেন। শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন