ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুনরায় ডাকসু নির্বাচন আদায় করে ছাড়বো: আবিদুল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পরাজয় সত্ত্বেও ছাত্রদল ধৈর্য ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে বলে জানিয়েছেন ভিপি পদে পরাজিত প্রার্থী আবিদুল ইসলাম খান। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আয়োজিত “মানবিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গণ” শীর্ষক তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
আবিদুল ইসলাম খান বলেন, “নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমরা পূর্বের নির্বাচনি সংস্কৃতিতে ফিরে যাইনি। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করিনি; বরং ধৈর্য ধরে দায়িত্বের সঙ্গে পরিস্থিতি সামলেছি। ছাত্রদল নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতিতে ভূমিকা রাখতে সচেষ্ট হয়েছে।”
তিনি আরও জানান, “নির্বাচনে কিছু অভিযোগ উঠেছে, যা প্রশাসন ও নির্বাচন কমিশন যথাযথভাবে সমাধান করতে ব্যর্থ হলে পুনঃনির্বাচনের সুযোগ অবশ্যই রয়েছে। আমরা সেই অধিকার আদায় করব ইনশাআল্লাহ।”
আবিদ এই নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি নিজস্ব পরাজয় হিসেবে দেখছেন না। তার মতে, এটি একটি সংকেত যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ফরহাদ হোসেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভিপি পদে সর্বাধিক ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাদিক কায়েম। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট ও শামীম হোসেন ৩,৮৮৩ ভোট। জিএস পদে সর্বাধিক ১০,৭৯৪ ভোট পেয়েছেন এসএম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট এবং মেঘমল্লার বসু ৪,৯৪৯ ভোট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি