ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাগদান সম্পন্ন করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিষ্ঠ নেতা আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনী পারিবারিক আড়ম্বরহীন পরিবেশে বাগদান সম্পন্ন করেছেন। এতে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান মাসউদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে। জানা গেছে, বাগদান অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার এবং আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
শ্যামলী সুলতানা জেদনী আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি সংগঠন থেকে পদত্যাগ করেন।
হান্নান মাসউদ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি সময় থাকবেন, পরবর্তীতে পবিত্র ওমরা সম্পন্ন করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত