ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম
নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেল কোম্পানিগুলো আবারও সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে তারা এই প্রস্তাব করেছে। এ বিষয়ে আগামী ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এই প্রস্তাব দিয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিগুলোর প্রস্তাবিত দাম বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২০০ ডলার ছুঁয়েছে এবং পাম তেলের দামও ১৮-২০ শতাংশ বেড়েছে। তাই দাম সমন্বয় করা প্রয়োজন।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে, যা ভোজ্যতেলের দামে প্রভাব ফেলছে বলে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন।
এর আগে গত ১২ আগস্ট পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল, তবে সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা অপরিবর্তিত রাখা হয়। ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা