ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কার্যকর: ভুয়া শহীদদের আইনি নোটিশ জারি
নিজস্ব প্রতিবেদক : ভুয়া ‘জুলাই শহীদ-যোদ্ধা’ নাম তালিকা থেকে বাদ, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রমাণিত হলে তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেটে প্রকাশ করা হবে। মন্ত্রণালয় এই প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এমআইএসভুক্ত তালিকা যাচাই করে ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা ভুয়া প্রমাণিত হবে, তাদের তালিকা থেকে বাদ দিয়ে সংশ্লিষ্ট কার্যক্রম চালানো হবে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরও গণমাধ্যমে প্রকাশিত ভুয়া তথ্য যাচাই করছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পুনরায় নিশ্চিত করেছে, তারা জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের ভুয়া তথ্য প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা