ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
দেশের সাত শিক্ষা বোর্ডে নতুন সচিব নিয়োগ
ডুয়া নিউজ : দেশের সাতটি শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল এনেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে।
পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে।
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।
দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাককে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বোর্ডটির সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।
কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।
ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলামকে যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।
নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ