ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শেয়ার কারসাজি
এনআরবি ব্যাংকের সাবেক সিএফওকে শেয়ারবাজারে নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে দুই ব্যক্তিকে মোট ৩১ কোটি ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পাশাপাশি এনআরবি ব্যাংকের সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম কমিশন সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এনআরবি ব্যাংকের সাবেক সিএফও মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা অর্থদণ্ড এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
একই সময়ে উক্ত শেয়ার লেনদেনে কারসাজির দায়ে শেখ ফারুক আহমদকে ৩০ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই পদক্ষেপ বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে, যাতে বিনিয়োগকারীরা নিরাপদভাবে শেয়ারবাজারে অংশগ্রহণ করতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিএসইসির এই কঠোর ব্যবস্থা শুধুমাত্র শাস্তি নয়, বরং ভবিষ্যতে শেয়ার কারসাজি প্রতিরোধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে। এর ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে বাজার আরও টেকসই হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী