ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঢাবি অধ্যাপক কার্জন ও আব্দুল্লাহীল কাইয়ুমের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন আসামিপক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও খন্দকার নুর কুতুবুল আলম তাদের জামিন চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ আগস্ট 'মঞ্চ ৭১' আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে একদল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে সভাস্থলে প্রবেশ করে। তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন, কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত করেন এবং আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে অতিথিদের অনেকেই বের হয়ে গেলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এই ঘটনায় ২৯ আগস্ট শাহবাগ থানায় উপ-পরিদর্শক আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি