ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এমন ছাত্র রাজনীতি চাই না, যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন ছাত্র রাজনীতি চাই না, যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন থেকে শুরু হওয়া ছাত্র রাজনীতিকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গুরুত্ব দিতে হবে। ছাত্র রাজনীতি বন্ধের বা এর বিরোধিতার কোনো স্থান নেই। বিশ্ববিদ্যালয় হলো সেই শিক্ষাঙ্গন যেখানে ভবিষ্যতের জাতীয় নেতৃত্বের পোঁওয়া গড়ে ওঠে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলোতে ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্র সংসদ এবং বিভিন্ন ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
তিনি বলেন, আমরা এমন ছাত্র রাজনীতি চাই যা ফ্যাসিবাদী বা নজিরবিহীন নয়। বরং এটি হবে জবাবদিহিতা, সাম্যভিত্তিক সুশাসন এবং নৈতিকতার ওপর ভিত্তি করে। এটি দেশের সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সুশাসন ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি শুধু একটি আন্দোলন নয় এটি হবে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা। আমাদের লক্ষ্য এমন রাষ্ট্র ব্যবস্থা ও সরকার প্রতিষ্ঠা করা, যা জনগণের সর্বোচ্চ স্বার্থ ও মানবিক মর্যাদার ভিত্তিতে পরিচালিত হবে।
বাংলাদেশে ছাত্র রাজনীতির ভূমিকা কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং সমাজে নৈতিক ও জবাবদিহিতামূলক রাজনীতির জন্ম দেবে। এটি প্রমাণ করে যে, শিক্ষাঙ্গন থেকে শুরু হওয়া রাজনৈতিক চর্চা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অপরিহার্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর