ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাহাঙ্গীরনগরে ৩৩ বছর পর জাকসু নির্বাচনের লড়াই কাল
নিজস্ব প্রতিবেদক : ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন। হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পরও চেম্বার আদালতে স্থগিত হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় নির্বাচনে অংশ নিতে পারছেন না।
মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন, যার মধ্যে ৪৮.৮ শতাংশ ছাত্রী। ভোটারদের কাছে পৌঁছানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকায় প্রচার চালাচ্ছেন।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের জিএস প্রার্থী শাকিল আলী বলেন, “সব হলের শিক্ষার্থীদের কাছে পৌঁছানো কঠিন। যারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছেন, তারা যেন নির্বাচিত হন।” ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা যোগ্য, নৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন এমন প্রার্থীদের বেছে নেবেন বলে আশা করছি।”
নির্বাচন কমিশন জানিয়েছে, জাকসু নির্বাচনে ২২৪টি বুথ বসানো হবে। ব্যালট পেপারে টিক চিহ্নের মাধ্যমে ভোট দিতে হবে। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য একটি বাক্স থাকবে। কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা চিহ্নিত থাকবে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৬৭ জন পোলিং এজেন্ট ও ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোতে থাকবেন, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য আনসারও থাকবেন।
হল সংসদ নির্বাচনে বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেছা হলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বেগম সুফিয়া কামাল হলে ১৫ পদের ১০টিতে, নওয়াব ফয়জুন্নেছা হলে ১৫ পদের ছয়টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
গতকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের ১৬৩ জন এবং হল সংসদের ৪০৩ জন পরীক্ষার নমুনা দিয়েছেন। তবে ৫৬ প্রার্থী নমুনা দেননি।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)