ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন: ভোট দিতে পারেননি ক্রীড়াঙ্গনের তারকারা
নিজস্ব প্রতিবেদক: ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অনেক তারকা ক্রীড়াবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হয়েও বিভিন্ন কারণে ভোট দিতে পারেননি। জাতীয় ফুটবলার শেখ মোরসালিন ভিয়েতনামে দেশের হয়ে খেলতে থাকায়, এবং জাতীয় ক্রিকেটার তাওহিদ হৃদয় এশিয়া কাপ খেলতে দুবাই থাকায় ভোট দিতে পারেননি।
বাংলাদেশ নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমাসহ অনেকেই ভুটানে লিগ খেলার কারণে অনুপস্থিত ছিলেন। জাতীয় নারী দাবার চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম ঢাকায় থাকলেও জাতীয় দাবার বাছাইপর্ব চলায় ভোট দিতে যাননি।
তবে, জাতীয় নারী টিটি চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অলিম্পিয়ান আরচ্যার দিয়া সিদ্দিকী আমেরিকায় থাকলেও ডাকসু নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে সরব ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সাল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরাসরি ভর্তির সুযোগ দেওয়ায় সম্প্রতি অনেক ক্রীড়াবিদ এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত