ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় জানাল পিএসসি
ডুয়া নিউজ: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মে মাসে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
রোববার (১২ জানুয়ারি) পিএসসি'র একটি সূত্র থেকে জানানো হয়েছে, প্রতিটি বিসিএসের জন্য আলাদা রোডম্যাপ তৈরি করা হয়েছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। তবে সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার কারণে এই সময়সূচি পেছানো হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি'র একজন কর্মকর্তা জানান, ‘সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পরীক্ষা জুলাই মাসে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। যদি মে মাসে সিনিয়র স্কেল পরীক্ষার আয়োজন করা হয় তাহলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি কিছুটা পেছাতে হতে পারে। কিন্তু সিনিয়র স্কেল পরীক্ষা পরে নেওয়ার পরিকল্পনা হলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে।’
এ বিষয়ে পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান বলেছন, ‘৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। মোট ৪৭তম বিসিএস থেকে ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৪ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। গত ২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)