ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দীর্ঘ বিরতির পর নীরবে দেশে ফিরলেন শাবানা
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার স্বর্ণযুগের অন্যতম নায়িকা শাবানা আবারও দেশে ফিরেছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের পর প্রায় পাঁচ বছর বিরতির শেষে নীরবে তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে। বর্তমানে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাড়িতেই অবস্থান করছেন এই কিংবদন্তি অভিনেত্রী।
শোনা যায়, কয়েক দিন আগে গোপনে দেশে পৌঁছান তিনি। আলো-ঝলমলে আয়োজনে নয়, বরং অন্তরালেই কাটাচ্ছেন নিজের সময়। এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন শাবানা। তখন তিনি বলেছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান।
তিন দশকের অভিনয় ক্যারিয়ারে শাবানা উপহার দিয়েছেন ২৯৯টি চলচ্চিত্র। এর মধ্যে আলমগীরের সঙ্গে করেছেন ১৩০টি সিনেমা। এছাড়া রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ সমসাময়িক তারকাদের সঙ্গে তার জুটিবদ্ধ অভিনয় আজও দর্শকের স্মৃতিতে অমলিন।
ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ ছবিতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। আর নাদিমের বিপরীতে ‘চকোরী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার।
জনপ্রিয়তার শীর্ষে থাকতেই হঠাৎ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাবানা। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। এবার দীর্ঘদিন পরই তার দেশে ফেরা হলো— ঢালিউডের ‘বিউটি কুইন’-এর জন্য যা ভক্তদের কাছে আনন্দের খবর।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)