ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঢাবির ছাত্রীদের হলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রজেকশন মিটিং সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'-এর প্রজেকশন মিটিংয়ে হলের আবাসিক নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।
এসব মিটিংয়ে নারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও বিষয় তুলে ধরেন। 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যৌথভাবে ও পদ্ধতিমাফিক নারী শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করার আশ্বাস দেন। এসময় নেতৃবৃন্দ নারী শিক্ষার্থীদের থেকে তাদের চাহিদা ও দাবিগুলো লিখিতকারে সংগ্রহ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এসব প্রজেকশন মিটিংয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নারী শিক্ষার্থীদের প্রতি প্যানেলের আহবান ছিল তারা যেন তাদের মতামত নিঃসংকোচে, বিনা দ্বিধায় প্রকাশ করেন এবং প্রশ্ন করেন, নারী শিক্ষার্থীরাও এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন ।
এবিষয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট- প্যানেলের ইশতেহারগুলো দেখেই মূলত আমি তাদের প্রজেকশন মিটিংয়ে যাই। উনারা কীভাবে তাদের ইশতেহার বাস্তবায়ন করবেন এবং নারী শিক্ষার্থীদের লেন্স থেকে ক্যাম্পাস কেমন হওয়া উচিত সেটা জানতে চান। শিক্ষার্থীরা তা জানিয়েছে। তাদের এপ্রোচ দেখে মনে হলো- ভালো কিছু হবে।
এবিষয়ে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলটিকে ইনক্লুসিভ করার। এবং সেটা হয়েছেও। আমরা নারী শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের বক্তব্য শুনছি, তারা কীরকম ক্যাম্পাস প্রত্যাশা করছে সেটা জানছি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে সচেষ্ট হবো।
প্যানেলের জিএস ক্যান্ডিডেট এস এম ফরহাদ বলেন, আমরা শুরু থেকেই কনফিডেন্ট ছিলাম যতই সিন্ডিকেটেড অপপ্রচার চলুক না কেন আমরা আমাদের বোনদের সমর্থন সবচেয়ে বেশি পাব। আমাদের প্রজেকশন মিটিং গুলোতে আমাদের বোনদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ, প্রশ্ন, কনসার্ন, জিজ্ঞাসা, লিখিত ও মৌখিক পর্যালোচনা এবং সামগ্রিক সহোযোগিতা বোনদের পূর্ণ সমর্থনের ব্যাপারে আমাদেরকে আত্মবিশ্বাসী করেছে। আমরা বিশ্বাস করি আমাদের বোনরাই আমাদেরকে সঠিক পথ দেখাতে নেতৃত্ব দিবে।
আজ বোরবার (০৭ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচারণার শেষ দিনে রোকেয়া হলে সন্ধ্যায় সর্বশেষ প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয় । এর আগে গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ৩ সেপ্টেম্বর (বুধবার) শামসুন্নাহার হল, ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ও ৫ সেপ্টেম্বর (শনিবার) কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়।
প্রতিটি হলের হল অডিটোরিয়ামেই প্রজেকশন মিটিং গুলো সম্পন্ন হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)