ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শিক্ষার্থীদের অনশনে সমর্থন: মেঝেতে রাত কাটালেন ববি ভিসি
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তিন দফা দাবিতে অনশনে বসা শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে তাদের পাশে মেঝেতে রাত কাটিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে সাতজন শিক্ষার্থী অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে অনশন শুরু করলে, উপাচার্য তাদের বুঝিয়ে অনশন ভাঙাতে ব্যর্থ হন। পরে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনস্থলে মশারি টানিয়ে রাত কাটান। শুক্রবারও শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলমান রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বাড়াতে জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। এর আগে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধও করেন। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা অনশন কর্মসূচি শুরু করতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে শিক্ষার্থীরা দৃঢ়ভাবে জানিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, একজন অভিভাবক হিসেবে তিনি রাতে শিক্ষার্থীদের পাশে ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে উপাচার্য বলেন, "শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে তা যৌক্তিক। ইতোমধ্যে পরিবহন সংকট নিরসনের জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ চলছে।" তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)