ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ মুনাফা ৭ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মুনাফা হয়েছে তালিকাভুক্ত ৭ কোম্পানি। যেগুলো হলো- ইনটেক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, শ্যামপুর সুগার, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, জেনারেশন নেক্সট এবং বে-লিজিং।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইনটেকের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ১০ পয়সা বা ৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ১০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা থেকে ৪৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ২৬.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৫.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬২ টাকা থেকে ৬৭ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৯ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে বিডিকম অনলাইনের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ২৫.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকা ৮০ পয়সা থেকে ৩৫ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য প্রতিষ্ঠানের মধ্যে- শ্যামপুর সুগারের ৩৪ টাকা ৪০ পয়সা বা ২২.৮৩ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা ৯০ পয়সা বা ২২.৩৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ৫০ পয়সা বা ২০ শতাংশ এবং বে-লিজিং ৮০ পয়সা বা ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৮৫ টাকা ১০ পয়সা, ১০ টাকা ৪০ পয়সা, ৩ টাকা এবং ৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি