ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক:বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদ ও কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নগরের দুই নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা দাবি করেন, কারিগরি শিক্ষাকে ১২তম শ্রেণির সমমান ঘোষণা করতে হবে। পাশাপাশি সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৫০ শতাংশ পদে পদোন্নতি নিশ্চিত করতে হবে। তাদের আরও দাবি, যুগোপযোগী ও আধুনিক কারিকুলামে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম সংস্কার করা হোক।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলা ও উপেক্ষার শিকার। তাদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে বাধাগ্রস্ত করছে বর্তমান নীতিমালা। তাই সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন এবং “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা চাই”, “কারিগরি শিক্ষায় উন্নয়ন চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। এতে ওই এলাকায় যানবাহনের চলাচল প্রায় থমকে যায়, দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা যানজটের কারণে দুর্ভোগে পড়েন। তবে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের দাবি ও অধিকার নিয়ে তাদের আন্দোলন চলবে বলেও জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)