ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
‘ফান্ডামেন্টাল এনালাইসিস ছাড়া শেয়ারবাজারে সফলতা সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টেকসই ও নিরাপদ বিনিয়োগের জন্য সঠিক জ্ঞান অর্জন অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। তার মতে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস জানলেই চলবে না, বরং বিনিয়োগ কৌশল ও আধুনিক টুলস সম্পর্কেও পূর্ণ ধারণা থাকা জরুরি। এগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত এবং যেকোনো ভুল বিনিয়োগ বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমিতে আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কর্মশালার শিরোনাম ছিল— “ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস অ্যান্ড টুলস।” এ বিষয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ডিএসই।
ডিএসই পরিচালক বলেন, “শেয়ারবাজার অন্য কোনো পেশার মতো নয়। এখানে সঠিক বিশ্লেষণ ছাড়া সিদ্ধান্ত নিলে বিনিয়োগকারীদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। তাই ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস ও টুলস আয়ত্ত করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে ডিএসই। এর লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব বাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা আস্থা ও নিরাপত্তার সঙ্গে অংশ নিতে পারবেন।
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মিনহাজ মান্নান ইমন বলেন, “আমি বিশ্বাস করি, এ কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান আপনাদের দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সহায়তা করবে। দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগের জন্য এসব বিষয়ের গুরুত্ব অপরিসীম।”
চার দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন দেশের শীর্ষ গবেষণা ও ব্রোকারেজ হাউসের বিশেষজ্ঞরা। এর মধ্যে ছিলেন— এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, শান্তা সিকিউরিটিজ লিমিটেডের হেড অব রিসার্চ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি।
প্রশিক্ষকরা তাদের আলোচনায় ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক, ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশনের মৌলিক পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ডিএসইর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ ধরনের প্রশিক্ষণ বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং শেয়ারবাজারকে আরও গতিশীল ও আস্থাশীল করতে অনবদ্য ভূমিকা রাখবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে