ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ক্যাম্পাসভিত্তিক জুলাই অভ্যুত্থানের ইতিহাস লিপিবদ্ধের আহ্বান
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং তার বিকৃতি রোধের জন্য ক্যাম্পাসভিত্তিক একটি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে ইতিহাস বিকৃত হয়েছে। তিনি উল্লেখ করেন, "জুলাইয়ের ইতিহাসকে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে আজ থেকে পঞ্চাশ বছর পরও এটি বিকৃত করার সুযোগ না থাকে।"
অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল আন্দোলনকারীদের দমন করা উচিত। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। তখন ন্যারেটিভ হতো কিছু দুর্বৃত্ত দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।’
শফিকুল আলম আরও বলেন, "জুলাইয়ের মতো মহৎ সময় আমাদের জন্য আগে আর আসেনি। আমাদের সাংবাদিকরা ১৯৭১ এর যুদ্ধ কতটুকু দেখেছে আমি জানি না। আমাদের এক কোটি লোক শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল। তাদের মানবেতর জীবন ও দুঃখ দুর্দশা নিয়ে খুব কমই লেখা পাওয়া যায়। এসব নিয়ে আমরা স্টোরি করিনি। আমাদের রাইটিংয়ের অভ্যাসটা খুব কম। লেখার অভ্যাস বাড়াতে হবে।"
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, "শেখ হাসিনা বৃহত্তম জেলখানা ও বৃহত্তম গোরস্তান তৈরি করেছিলেন। এটি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তাদের উদ্দেশ্য কী ছিল।"
তিনি আরও দাবি করেন যে, অনেক শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। তিনি উদ্যোক্তা হবার কথা উল্লেখ করে বলেন, "আমাদের উদ্দেশ্য হবে জমিদারি ও কর্তৃত্বের অবসান ঘটানো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা