ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সড়ক দুর্ঘটনা কমাতে না পারার দায় নিলেন সড়ক উপদেষ্টা
ডুয়া নিউজ: ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ১২ শতাংশ বেড়েছে জানিয়ে দায় নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, রোড সেইফটি ফাউন্ডেশন সম্প্রতি তাদের সড়ক দুর্ঘটনার ওপর তথ্য উপাত্ত দিয়েছে। গত বছর সারা দেশে ৭,২৯৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ১২ হাজারের বেশি লোক আহত হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১২ শতাংশ বেশি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্বগ্রহণ করার পর সড়ক দুর্ঘটনা কমাতে সক্ষম হয়নি, এই দায় নিজেদের উপর গ্রহণ করছে।
আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শনের পর একজন সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেছিলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, জীবনের কোনো মূল্য নেই, কিন্তু অপরাধ স্বীকার করে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আইন অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করার নির্দেশ বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলকে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, গাড়ির ফিটনেস এবং চালকের লাইসেন্স না থাকার কারণে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস ইস্যু করার প্রক্রিয়া জটিল হওয়ায় বর্তমানে সেটিকে সহজ করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য চালকদের প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে এবং কার্যকরী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর